
|
|

|
অনুবাদ
জ্ঞানের ক্ষেত্রে বিশেষ করে কিছু অত্যাবশ্যক ক্ষেত্রে ব্যাপকতর প্রবেশাধিকারের জন্য উচ্চমানের অনূদিত পাঠ্য সামগ্রী অত্যন্ত জরুরী; এছাড়া শিক্ষাদান ও গ্রহণ এবং জ্ঞান-নির্মাণ ও প্রসার উভয় ক্ষেত্রেই সাধারণ মানুষের অংশগ্রহণের জন্য অনুবাদের ভূমিকা মহত্ত্বপূর্ণ৷ অথচ অনুবাদের ক্ষেত্রে বর্তমান সুযোগ সুবিধাগুলি একেবারেই যথেষ্ট নয় এবং সামাজিক প্রয়োজন ও সম্ভাবনার অনুপাতে তো নয়ই৷ দেখা যাচ্ছে যে সমাজে সম্পূর্ণ তথ্যজ্ঞানের ক্ষেত্রে একটা সুপ্ত ও অস্বীকৃত চাহিদা যেমন রয়েছে, তেমনি আছে একটা বৈষম্যসূচক শ্রেণীভেদ৷ অতএব অনুবাদের ব্যবসায়ে এবং কর্মকাণ্ডে এই ধরনের গণহস্তক্ষেপের ফলে নতুন উত্সাহের জোয়ার আসতে পারে৷
রাষ্ট্রীয় জ্ঞান আয়োগের সামনে এ বিষয়ে কিছু আলোচ্য বিষয় এইরকম:
- অনুবাদকে একটি ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক স্তরে উন্নীত করা
- মুদ্রিত ও ওয়েব নির্ভর অনুবাদ -- উভয় ক্ষেত্রেই উত্সাহ দান
- পাঠ্যবিষয় ও সামগ্রীর ত্বরিত অনুবাদ এবং উচ্চমানের অনুবাদ প্রশিক্ষণের ব্যবস্থা করা
- দক্ষিণ এশিয়ায় ভারতীয় ভাষাসমূহ ও ভারতীয় সাহিত্যের প্রচার-প্রসার
- অনুবাদ বিষয়ক একটি জাতীয় স্তরের তথ্যভাণ্ডার তৈরী করা
|
|
|