
|
|

|
বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা
বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা দেশের আর্থিক ও সামাজিক প্রগতিরই প্রায় অন্য নাম৷ জ্ঞানের সৃজন ও তার ব্যবহারিক উপযোগিতার নিরিখে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ৷ এই দুই ক্ষেত্রে উন্নতি হলে তবেই শিল্পোদ্যোগের ক্ষেত্রেও নতুন পথ খুলে যায় এবং ভারতের মতো উন্নতশীল দেশে জ্ঞানের পরিষেবার ক্ষেত্রে এগুলি হলো চালক শক্তির মতো৷
বিশ্ব-স্তরে নেতৃত্ব কামনা করলে ভারতকে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রেও নেতৃত্ব দিতে হবে৷ গবেষণার ক্রিয়াকলাপের ব্যাপ্তি ও স্তর দুই দিক থেকেই আরো উন্নতি দরকার৷ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে দেশের গবেষণার ঊর্বর ভূমিকে অধিকতর ফলপ্রসূ করে তুললে তবেই দেশের গবেষণা ও নির্মাণের প্রগতি দেখা যাবে৷
রাষ্ট্রীয় জ্ঞান আয়োগের সামনে বিচার্য বিষয়গুলি হলো এরকম:
- গবেষণার ক্ষেত্রে আর্থিক সহায়তা বিষয়ক সমস্যাগুলিকে চিহ্নিত করা এবং সেগুলি দূর করা
- বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে যে সব সমস্যার সমাধান দেশে এখনো হয়নি সেগুলিকে চিহ্নিত করা যাতে এ বিষয়ে ভারতীয় গবেষকেরা নেতৃত্ব দিতে পারেন
- বিজ্ঞান ও প্রযুক্তির বেলায় ভাবীকালে যে একাধিক জ্ঞানক্ষেত্রের আন্তর্বিষয়ক সংমিশ্রণে উন্নতি হবে সে বিষয়ে এখনই কিছু মৌলিক অনুসন্ধান করা
- দেশের গরিব ও পিছিয়ে পড়া শ্রেণীর সমস্যার সমাধানে যাতে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগানো যায় সে বিষয়ে পরিকল্পিতভাবে বিজ্ঞান ও প্রযুক্তিকে প্রগতির হাতিয়ার করে তোলা৷
|
|
|