
|
|

|
স্কুল শিক্ষা
জ্ঞানী সমাজের সুদৃঢ় ভিত্তিস্থাপনের জন্য দরকার স্কুল শিক্ষার ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে, সে বিষয়ে কিছু পদক্ষেপ নেওয়া৷ একবিংশ শতকের ভারতকে তৈরী করার জন্য দরকার সমস্ত রকম পরিবেশ থেকে আসা শিশুদের জন্য উপযুক্ত শিক্ষাদানের ব্যবস্থা করা, যাতে সমাজের সর্বস্তরের মানুষ উন্নয়নের কর্মকাণ্ডে যোগ দিতে পারে৷
জ্ঞান আয়োগের সামনে যে কটি বিচার্য বিষয় রয়েছে তা হলো এইরকম:
- কেন্দ্রীয় সমর্থন অনুদান এবং কেন্দ্রের স্তরে আবশ্যক আইন তৈরি করা
- এইসব আইন আনার জন্য প্রয়োজনীয় আর্থিক সংগতি এবং কার্যান্বয়নের সময় সারণী
- সমান স্তরের স্কুল শিক্ষা এবং বেসরকারী স্কুলগুলির দায়িত্ব
- শিক্ষার মান
- শিক্ষার সার্বভৌমকরণ
|
|
|