
|
|

|
মুক্ত ও দূরস্থ শিক্ষা
উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রায় অর্ধেক ছাত্রছাত্রীই দূরস্থ শিক্ষা পদ্ধতিতে প্রশিক্ষণ পাচ্ছেন৷ অর্থাত্ মুক্ত বিশ্ববিদ্যালয় বা সাধারণ বিশ্ববিদ্যালয়গুলির পত্রাচার প্রশিক্ষণ বিভাগের থেকে শিক্ষাগ্রহণ করছেন৷ তবে এখনও দূরস্থ শিক্ষার ক্ষেত্রে যোগ্যতার সমতুল্যতা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই গেছে -- (প্রায়ই প্রশ্ন ওঠে যে নিয়মিত বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার তুলনায় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম সমান স্তরের কিনা)৷ আবার মুক্ত পাঠ্যক্রম নির্মাণের ক্ষেত্রেও এসে গেছে একটা অভাবিত সুযোগ৷ ব্রডব্যান্ড অর্থাত্ ইন্টারনেট পরিকাঠামোর ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন এসেছে যাতে মুক্ত পাঠ্যসামগ্রীর প্রস্তুতি ও তার বিতরণের বেলায় বিপ্লব ঘটে গেছে৷ এটাকে আরো শক্তিশালী করা দরকার৷ এছাড়া বিশিষ্ট বিশেষজ্ঞদের দ্বারা প্রস্তুত এইসব পঠনসামগ্রী যাতে একাধিক মুক্ত বিশ্ববিদ্যালয় ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা করতে হবে৷
রাষ্ট্রীয় জ্ঞান আয়োগের সামনে বিচার্য বিষয়গুলি হলো এরকম:
- দূরস্থ শিক্ষার জন্য উচ্চমানের প্রযুক্তির ব্যবহার
- ব্রডব্যান্ড ও ইন্টারনেটের মাধ্যমে দূরস্থকল্প ক্লাসরুমের স্থাপনা
- মুক্ত পাঠ্যসামগ্রী এবং দেশের জ্ঞান-সম্পদের একটা বিতরিত এবং দূরব্যাপী ভাণ্ডার তৈরি করা
- মুক্ত পাঠ্যসামগ্রী নির্মাণে শিল্প-বাণিজ্য সংস্থাগুলিকে সংযোজিত করা এবং আদর্শ মান ও পরস্পর অধিগম্য ব্যবস্থার ক্ষেত্রেও তাদের সাহায্য নেওয়া
|
|
|