
|
|

|
পাঠাগারগুলি
জ্ঞানের ক্ষেত্রে ব্যাপক এবং নিবিড় প্রবেশাধিকারের জন্য পাঠাগারগুলির ভূমিকা আজ সর্বজনগ্রাহ্য৷ আজকের সন্দর্ভে পাঠাগারগুলি দুটি ভূমিকা পালন করে -- তথ্য ও জ্ঞানের স্থানীয় কেন্দ্ররূপে এবং জাতীয় ও বিশ্বব্যাপী জ্ঞানের দরবারে প্রবেশের চাবিকাঠি রূপেও৷ এই লক্ষ্যে পৌঁছতে গেলে পাঠাগারগুলিকে নিজেদের সংগ্রহ, পরিষেবা ও সুবিধাগুলিকে আধুনিক করে তুলতে হবে -- আরো অনেক বেশি সক্রিয় হতে হবে এবং অন্যান্য সংস্থান, প্রতিষ্ঠান ও বেসরকারী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে একটা তথ্য সরবরাহের কেন্দ্রভূমি হয়ে উঠতে হবে৷
রাষ্ট্রীয় জ্ঞান আয়োগের সামনে এ বিষয়ে কিছু আলোচ্য বিষয় হলো এইরকম:
- পাঠাগারগুলির প্রাতিষ্ঠানিক কাঠামো ;
- নেটওয়ার্কিং অথবা অন্তর্সম্বন্ধ;
- শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা;
- পাঠাগারগুলির আধুনিকীকরণ এবং কম্পিউটারীকরণ;
- বেসরকারী ও ব্যক্তিগত সংগ্রহগুলির সংরক্ষণ এবং
- পরিবর্তিত প্রয়োজনের উপযোগী কর্মীদলের আবশ্যকতা নিরূপণ৷
|
|
|