
|
|

|
আইনগত শিক্ষা
পেশাদারী শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে আইনগত শিক্ষার স্থান এখন খুবই মহত্বপূর্ণ হয়ে গেছে -- সমাজে আইনের ঐতিহাসিক ভূমিকার জন্যও বটে এবং বিশ্বায়নের অঙ্গ রূপেও বটে৷ সমাজে জ্ঞানের অবধারণা সৃষ্টি ও সেগুলির প্রয়োগের শৃঙ্খলার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হলো আইন শিক্ষা ব্যবস্থা৷ শিক্ষাজগত, কোর্ট কাছারি, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকার এবং সভ্যসমাজ -- সর্বত্র প্রশিক্ষিত আইন বিশেষজ্ঞদের চাহিদা রয়েছে এবং গত কয়েক বছরে তা খুব বেড়েও গেছে৷ একটা আন্দাজ করা হচ্ছে যে এই ধরনের প্রশিক্ষিত মানুষজনের চাহিদা আগামী কয়েক বছরে উত্তরোত্তর ধাপে ধাপে হয়ে পড়বে খুবই বেশী৷ তাই ভারতে আইনগত শিক্ষাক্ষেত্রে একটা দীর্ঘকালিক দৃষ্টির কথা মাথায় রেখে আমাদের দূরদৃষ্টির পরিচয় দিতে হবে যার জননের মূলে থাকবে শ্রেষ্ঠত্বের জন্য প্রতিশ্রুতি৷
রাষ্ট্রীয় জ্ঞান আয়োগ দেশের প্রথম সারির আইনজীবি এবং আইন বিষয়ক শ্রেষ্ঠ অধ্যাপকদের সঙ্গে দেশের আইনী শিক্ষা নিয়ে বিচার বিনিময় করছে৷ এই বিষয়ে কিছু প্রমুখ বিচার বিন্দু হলো এরকম:
- প্রতিভাশালী অধ্যাপক অধ্যাপিকাদের আকৃষ্ট করার ও তাঁদের টিকিয়ে রাখার উপায় বের করা;
- পাঠ্যবস্তুগুলির প্রস্তুতীকরণের অবিচ্ছিন্ন স্রোত ও তার গতিপথের আবিষ্কার;
- পরিকাঠামো এবং শাসন ব্যবস্থার ক্ষেত্রে খুব সৃজনশীল সমাধান খুঁজে বের করা;
- পরিকাঠামো এবং শাসন ব্যবস্থার ক্ষেত্রে খুব সৃজনশীল সমাধান খুঁজে বের করা;
- নিয়ামক ও নিয়ন্ত্রণ-সংক্রান্ত সমস্যাগুলি;
- সারা বিশ্বে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এমন গবেষণার ঐতিহ্য স্থাপন করা;
- আইনগত শিক্ষাদানের একটা দীর্ঘস্থায়ী সংস্কৃতি তৈরি করা যাতে সমাজের আর্থিক ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রের আইনি চাহিদাগুলিকে মেটানো সম্ভব৷
|
|
|