
|
|

|
ভাষা
ভারতের মতো বহুভাষী দেশে ভাষা শুধুমাত্র সম্প্রেষণের বা শিক্ষার মাধ্যম রূপেই জরুরী নয়, ভাষা এই সব ক্ষেত্রে প্রবেশাধিকারের জন্যও দায়ী৷ যত দিন যাচ্ছে, উচ্চশিক্ষা, জীবিকা-নির্বাচন ও সামাজিক সন্মানের জন্য দেখা যাচ্ছে ইংরাজি ভাষার ওপর দখল ক্রমশই আরো বেশি জরুরী হয়ে পড়ছে৷ যারা স্কুল ছেড়ে চলে যাচ্ছে, বিশেষ করে তাদের বেলায় পরবর্তীকালে উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরাজিতে সঠিক প্রশিক্ষণ না থাকাটা হয়ে পড়ছে একটা বিরাট প্রতিবন্ধন৷ যাদের ইংরাজির প্রশিক্ষণ ও জ্ঞান সম্যক নয় তারা আমাদের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ঢোকার প্রতিযোগিতায় পেরে উঠছেন না৷ কর্মক্ষেত্রে, বিশেষ করে পেশাদারী চাকরীর ক্ষেত্রে এবং উঁচু মাইনের চাকরীর বেলাতেও এই অসুবিধা থাকলে তা বিরাট বাধা হয়ে দাঁড়াচ্ছে৷
এই প্রসঙ্গে রাষ্ট্রীয় জ্ঞান আয়োগ অনৌপচারিকভাবে সরকার, শিক্ষাক্ষেত্র, সঞ্চার মাধ্যম ও ব্যবসা-বাণিজ্য সব ক্ষেত্রের মানুষজন, এমনকি বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রী, সংসদ সদস্য, ডাক্তার, আইনজীবী এবং নানান সভ্য সমাজের জন্য কর্মরত সংস্থার মানুষজনের সঙ্গে আলোচনা করেছে৷ এছাড়া শিক্ষার সর্বস্তরে ইংরাজি শিক্ষার উন্নয়ন কিভাবে করা যায়, তার জন্য একটি বিশেষজ্ঞ গোষ্ঠীও তৈরী করেছে৷ এই বিশেষ কার্যদলের রিপোর্ট এবং আরো বৃহত্তর আলোচনার মধ্য দিয়ে আয়োগ এখন এই বিষয়ে সুপারিশের একটি সূচী তৈরী করেছে৷ সুপারিশগুলি সাধারণভাবে ইংরাজি শিক্ষা কোন স্তর থেকে শুরু করা উচিত তা থেকে আরম্ভ করে শিক্ষা পদ্ধতি, উপযুক্ত পাঠ্যপুস্তক-রচনা, শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষণসামগ্রী ও শিক্ষকদের জন্য প্রয়োজনীয় আর্থিক অনুদান এবং ভাষা শিক্ষার ক্ষেত্রে আই.সি.টি বা তথ্যপ্রযুক্তির ব্যবহার এইসব বিষয়ে করা হচ্ছে৷
|
|
|