
|
|

|
আইনি শিক্ষার ক্ষেত্রে রাষ্ট্রীয় জ্ঞান আয়োগের বিচার-বিমর্শ
এই কার্যদলের সদস্য হলেন নিম্নোক্ত বিশেষজ্ঞরা:
১. মাননীয় ধর্মাধিকারী শ্রী এম.
জগন্নাথ রাও (অধ্যক্ষ)
বর্তমান অধ্যক্ষ
ভারতীয় আইন আয়োগ
২. প্রফেসর বি.এস. চিমনী
বর্তমান উপকুলপতি
ন্যাশনাল ইউনিভার্সিটি অব
জুরিডিকাল সাইন্সেস
কোলকাতা
৩. প্রফেসর মাধব মেনন
ভূতপূর্ব নিদেশক
ন্যাশনাল জুডিশিয়াল আকাদেমী
(রাষ্ট্রীয় আইন অকাদেমি)
ভোপাল
৪. ডঃ জি মোহন গোপাল
বর্তমান নিদেশক
রাষ্ট্রীয় আইন অকাদেমী
ভোপাল
৫. শ্রী পি.পি. রাও
সিনিয়ার এডভোকেট
সুপ্রীম কোর্ট অব ইন্ডিয়া
প্রাসঙ্গিক বিচার বিন্দু :
- পাঠ্যবস্তু, শিক্ষণ পরিকাঠামো, শাসন ও প্রবেশাধিকার বিষয়ক সমস্যা, বাধা-বিপত্তি ও চ্যালেঞ্জগুলিকে চিহ্নিত করা৷
- পাঠ্যবস্তু শিক্ষণ, পরিকাঠামো, শাসন ও প্রবেশাধিকার বিষয়ক সমস্যা ও চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধনের বিষয়ে পরামর্শ দেওয়া৷
- প্রতিভাশালী অধ্যাপিকাদের কিভাবে আকৃষ্ট করা যায় এবং কিভাবে তাঁদের টিকিয়েও রাখা যায় সে নিয়ে আলোচনা করা৷
- বিধি সংকায়গুলিতে ও আইনি স্কুলগুলিতে গবেষণার ঐতিহ্য কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সে বিষয়ে মতামত দেওয়া৷
- ব্যাপকতর পরিবেশের কথা ভেবে দেশে আইনগত শিক্ষার মান কিভাবে বাড়ানো যায় এবং কিভাবে কয়েকটি শ্রেষ্ঠ গবেষণা কেন্দ্র গ’ড়ে তোলা যায়, সে বিষয়ে আলোচনা করা৷
- সাধারণ শিক্ষা ও পাঠ্যক্রমে আইনগত শিক্ষার এই ক্রমবর্ধমান বিষয় ক্ষেত্রটিকে কিভাবে মেলানো যোয় সে বিষয়ে মতামত দেওয়া৷
- যে সব নিয়ামক সংরচনা ও শর্তাবলী এখন আইনগত শিক্ষার ক্ষেত্রে মানগত ও ব্যক্তিগত সমস্যার সৃষ্টি করে সেগুলিকে চিহ্নিত করা৷
- এ বিষয়ে আরো যা কিছু সমস্যা উঠতে পারে, সেগুলিকেও খতিয়ে দেখা৷
|
|
|