রাষ্ট্রীয় জ্ঞান আয়োগ
ভারত সরকার
  


  নিউ
ইন্ডিয়া এনার্জি পোর্টালের
ইন্ডিয়া ওয়াটার পোর্টাল
নিউ সংস্তুতি ও সুপারিশ

  ভাষা
  English
  हिन्दी
  മലയാളം
  অসমীয়া
  ಕನ್ನಡ
  ارد و
  தமிழ்
  नेपाली
  মণিপুরী
  ଓଡ଼ିଆ
  ગુજરાતી
রাষ্ট্রীয় জ্ঞান আয়োগের বিশেষজ্ঞ সমিতি | সর্বেক্ষণ

আবিষ্কার বিষয়ক সর্বেক্ষণ

আবিষ্কার বিষয়ে জ্ঞান আয়োগের আলোচনার মুখ্য উদ্দেশ্য ছিল আবিষ্কারের প্রক্রিয়া নিয়ে বিচার ও অনুসন্ধান করা৷ কিভাবে আবিষ্কার হচ্ছে এবং কিভাবে সেগুলির প্রভাবে ভারতের অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতার জন্ম হচ্ছে, সে বিষয়ে আরো বিস্তারিত জেনে কিভাবে ভারতে আবিষ্কারের ধারাকে অধিকতর সমৃদ্ধ করা যায় এবং সরকার ও অন্যান্য শক্তিগুলিকে কিভাবে কাজে লাগানো যায় কিংবা কিভাবে এই আবিষ্কারে আরো তীব্রতা আসে সে নিয়ে আলাপ-আলোচনা করাও ছিল একটা উদ্দেশ্য৷

এই উদ্দেশ্যের পূর্তির জন্য এবং বিভিন্ন ক্ষেত্রে কেস স্টাডির মাধ্যমে এ বিষয়ে সংখ্যাতাত্ত্বিক ডেটা যোগাড় করার জন্য রাষ্ট্রীয় জ্ঞান আয়োগ বেশ কিছু ক্ষেত্রে সর্বেক্ষণ করা শুরু করেছে যার মধ্যে রয়েছে:
  • বৃহত্তর বাণিজ্যিক সংস্থাগুলি -- ম্যানুফ্যাকচারিং ও পরিষেবা উভয় উপক্ষেত্রেই
  • লঘু ও মধ্যমশ্রেণীর উদ্যোগগুলি
  • কৃষি-ক্ষেত্রে
বৃহত্তর বাণিজ্যিক সংস্থাগুলির বেলায় জ্ঞান আয়োগ একটা প্রশ্নাবলী তৈরী করেছে যার উত্তর চাওয়া হবে সারা দেশের বিভিন্ন সংস্থার সি.ই.ও.দের কাছ থেকে৷ যাতে জানতে চাওয়া হবে প্রাক্ এবং পরা-স্বাতন্ত্রীকরণের নিরিখে ওঁদের অভিজ্ঞতার কথা, নানান আবিষ্কারের বিষয়ে৷ লঘু ও মধ্যম শ্রেণীর ঔদ্যোগিক সংস্থাগুলির জন্যও এমনই আরেকটি প্রশ্নাবলী তৈরী করা হয়েছে এবং বেশ কটি কার্যশালা আয়োজন করার ওপর জোর দেওয়া হয়েছে যার মাধ্যমে এই বিশেষ শ্রেণীর বাণিজ্যিক সংস্থাগুলির সমস্যার বিষয়ে বিস্তারিত জানা যাবে৷ কৃষিক্ষেত্রে বেশ কিছু বিশেষজ্ঞদের নিয়ে আলাপ-আলোচনা ও অন্তর্বীক্ষার ব্যবস্থা করা হয়েছে৷

এই সর্বেক্ষণের একটা বিশেষ পরিণাম হলো একটা প্রয়োগকারীদের সহায়ক-পুস্তিকা প্রকাশিত করা যার বিষয় হবে ‘প্রগতি ও প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে আবিষ্কারের ভূমিকা’৷ প্রধানমন্ত্রীকে একটি চিঠি ও প্রয়োজনীয় তথ্যাবলীর সঙ্গে পুস্তিকাটি পাঠানো হবে৷