
|
|

|
স্বাস্থ্য তথ্য নেটওয়ার্ক বিষয়ক সর্বেক্ষণ
স্বাস্থ্য পরিষেবার মানগত উন্নতি এবং প্রবেশাধিকারের ক্ষেত্রেও ব্যবস্থাকে সহজতর করা যেহেতু জ্ঞান আয়োগের একটা প্রমুখ উদ্দেশ্য, তাই জাতীয় স্তরে একটা সুরক্ষিত স্বাস্থ্য তথ্য নেটওয়ার্ক তৈরি করার সম্ভাবনাকে খতিয়ে দেখা হচ্ছে৷ একটা বিশ্বাসযোগ্য ত্বরিতগতি এবং তাত্ক্ষণিক স্বাস্থ্য বিষয়ক তথ্যপঞ্জী যে কোনো উঁচুমানের স্বাস্থ্য পরিষেবাকে গ’ড়ে তোলার কাজে সাহায্য করতে পারে৷ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে পৃথক পৃথক সংস্থা কাজ করতে থাকলে একই সঙ্গে অনেকগুলি অসম ব্যবস্থার সৃষ্টি হতে পারে যার ফলে তথ্য আহরণ ও বিতরণের ক্ষেত্রে পারস্পরিক তুলনীয়তা থাকে না এবং ফলে স্বাস্থ্য পরিষেবাও অত্যন্ত খরচ সাপেক্ষ হয়ে পড়ে৷ এখানে উল্লেখযোগ্য যে স্বাস্থ্য স্তর সাত-এ (এইচ.এল. ৭) সিস্টেম্যাটিক নমেনক্লেচার অব মেডিসিন ক্লিনিকাল টার্মস (SNOMED CT), ডিজিটাল ইমেজিং কমিউনিকেশানস ইন মেডিসিন (DICOM) ইত্যাদিতে ইতিমধ্যেই একাধিক ক্লিনিকাল এবং তথ্য প্রযুক্তির মান তৈরি হয়েছে৷ তাই যতো তাড়াতাড়ি সম্ভব একটা স্বাস্থ্য তথ্য নেটওয়ার্ক তৈরি করা দরকার যাতে নিকট ভবিষ্যতে এমন ধরনের সমস্যা দূর করা যায়৷
এই দিশায় এগোনোর প্রথম পদক্ষেপ হিসেবে জ্ঞান আয়োগ ক্লিনিকাল ও তথ্যপ্রযুক্তি বিষয়ক যে মান বিভিন্ন প্রমুখ স্বাস্থ্য কেন্দ্র ও চিকিত্সা প্রতিষ্ঠানগুলিতে রয়েছে এবং এরা ভবিষ্যতে যে মান ও স্তরে পৌঁছতে চান, সে বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করা শুরু করেছে৷ দেশের সমস্ত মেডিকাল কলেজে, গবেষণা সংস্থায় এবং প্রমুখ স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে একটা প্রশ্নাবলী পাঠানো হয়েছে যার মাধ্যমে তিনটি বিষয়ে তথ্য চাওয়া হয়েছে:
- সেইসব স্বাস্থ্য সংস্থার সংখ্যা ও প্রকারভেদ যেখানে স্বাস্থ্য পরিষেবা তথ্যপ্রযুক্তির সফ্টওয়্যার রয়েছে
- ক্লিনিকাল ও তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে সাধারণত ব্যবহৃত মান এবং জাতীয় স্তরে যে মান ও স্তরের সংস্তুতি ওঁরা করতে চান
- এখন যে মান বা আদর্শ রয়েছে তার জন্য যেসব ব্যবহারিক সমস্যা দেখা দেয়, সে বিষয়ে তথ্যাবলী
|
|
|