যাতে রাষ্ট্রীয় জ্ঞান আয়োগের সংস্তুতিগুলি সর্বাধিক ব্যাপকভাবে সাধারণ মানুষের জনমতকে প্রতিফলিত করে, আয়োগের প্রক্রিয়ার একটা অভিন্ন অঙ্গ হলো নানান দায়বদ্ধ ব্যক্তি ও গোষ্ঠীর সঙ্গে এই নিয়ে ভালোভাবে বিচার-বিমর্শ করা৷ এজন্য আয়োগ একাধিক কার্যদলও গড়েছে এবং বিভিন্ন সমিতির মাধ্যমেও বেশ কটি কার্যশালা ও সেমিনার সংগঠিত করেছে এবং সর্বেক্ষণের ব্যবস্থাও করেছে৷ সেইসব বিষয়ে কার্যদল গড়ে তোলা হয়েছে যেগুলির জন্য উচ্চ পর্য্যায়ের বিশেষজ্ঞদের সুচিন্তিত ও দীর্ঘ বিচার বিমর্শের প্রয়োজন রয়েছে৷ সেমিনার, কার্যশালা এবং চিন্তা ভাবনার মুক্ত অঙ্গনের মাধ্যমে ব্যাপক স্তরে পরামর্শ নেওয়া যায়৷ আর সর্বেক্ষণের মাধ্যমে আয়োগ সারা দেশে আরো বিস্তৃত কাঠামো গড়ে তুলতে পারে৷