
|
|

|
সাংগঠনিক রচনা

রাষ্ট্রীয় জ্ঞান আয়োগে রয়েছেন অধ্যক্ষকে নিয়ে ছয়জন সদস্য যাঁরা সবাই আংশিক ভাবে নিজেদের দায়িত্ব পালন করেন এবং এজন্য কোনো পারিশ্রমিক গ্রহণ করেন না৷
সদস্যদের কাজে সহায়তা করেন একটি ছোট প্রায়োগিক সহায়ক দল যার অধ্যক্ষ হলেন সরকার দ্বারা নিযুক্ত একজন এক্সিকিউটিভ ডিরেক্টর৷ এছাড়া বিভিন্ন কাজের জন্য কমিশন নানান বিশেষজ্ঞকে নিজেদের কাজের সঙ্গে জুড়তে পারেন৷
যোজনা আয়োগ হলেন রাষ্ট্রীয় জ্ঞান আয়োগের মূলস্রোত বিশেষ, পরিকল্পনা এবং বাজেটিং এর জন্য ও এছাড়াও সংসদের নানান প্রশ্নোত্তরের জন্যও৷
রাষ্ট্রীয় জ্ঞান আয়োগ যে পদ্ধতিতে কাজ করে তা হলো এইরকম:
- বিষয়-বিন্দুগুলিকে চিহ্নিত করা৷
- বিভিন্ন দায়বদ্ধ ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করা এবং কোন একটি বিষয়ে প্রধান সমস্যাগুলিকে বোঝার চেষ্টা করা৷
- বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ ও দক্ষ লোকেদের নিয়ে কার্যদলগুলির গঠন; কার্যশালার আয়োজন এবং ভিন্ন ভিন্ন সংস্থা বা দায়বদ্ধ গোষ্ঠীগুলির সঙ্গে আনুষ্ঠানিক অথবা অনৌপচারিক ভাবে আলোচনা করা৷
- যোজনা আয়োগ এবং বিভিন্ন সঞ্চালক মন্ত্রালয়ের সঙ্গে আলোচনা
- রাষ্ট্রীয় জ্ঞান আয়োগে বিভিন্ন সংস্তুতি ও সুপারিশ নিয়ে বিচার-বিমর্শ যার ভিত্তিতে আয়োগের অধ্যক্ষের পক্ষে প্রধানমন্ত্রীকে চিঠির মাধ্যমে সেগুলিকে জানানো হয়
- মূল সংস্তুতিগুলি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখা ও প্রথম পদক্ষেপ হিসেবে এর আর্থিক দিকটির খতিয়ান করা৷ চিঠির সঙ্গে সাধারণতঃ বিভিন্ন ব্যাখ্যাসূচক নথিপত্রও পাঠানো হয়৷
- রাষ্ট্রীয় জ্ঞান আয়োগের সংস্তুতিগুলির বিষয়ে রাজ্য সরকারগুলি শিষ্ট সমাজ-গঠনে নিয়োজিত সংস্থাগুলি এবং অন্যান্য দায়বদ্ধ মানুষ বা গোষ্ঠীর কাছে বিস্তারিতভাবে আলোচনা ও সেগুলির সম্প্রচার করা
- প্রধানমন্ত্রীর অফিসের হয়ে সংস্তুতিগুলির প্রয়োগের সূচনা করা
- দায়বদ্ধ ব্যক্তি ও গোষ্ঠীদের মতামত পাওয়ার পর ও প্রস্তাবগুলির প্রায়োগিক দিকগুলি বিচার করে দেখার পর সংস্তুতিগুলিকে চূড়ান্ত রূপদান করা
|
|
|