শ্রী স্যাম পিত্রোদা (অধ্যক্ষ)
|
 |
|
শ্রী স্যাম পিত্রোদা দূরসঞ্চারের ক্ষেত্রে চার দশক ধরে কাজ করেছেন সারা পৃথিবীতে সম্প্রেষণের যে ভিন্ন মাপের ও মানের তন্ত্র রয়েছে সেগুলির মধ্যে একটা সমতা আনার চেষ্টায়৷ ওঁর জীবিকা নিয়ে গেছে ওঁকে তিনটি মহাদেশে -- উত্তর আমেরিকা, এশিয়া এবং ইউরোপে৷
more >>
|
|
ডঃ পি.এম. ভার্গব (উপাধ্যক্ষ)
|
 |
|
ভারতে আধুনিক জীববিজ্ঞান এবং প্রযুক্তিমূলক জীববিজ্ঞানের স্থপতি রূপে পরিচিত ডঃ পি.এম. ভার্গব বর্তমানে তিনটি সংস্থার অধ্যক্ষ -- হায়দ্রাবাদের ‘দ্য মেডিকালি এওয়্যার এন্ড রেসপন্সিবল সিটিজেনস্’, ভোপালের ‘সম্ভাবনা ট্রাস্ট’ এবং নিউ দিল্লীর ‘বেসিক রিসার্চ, এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি’৷
more >>
|
|
ডঃ অশোক গাঙ্গুলী
|
 |
|
ডঃ গাঙ্গুলী বর্তমানে আই.সি.আই.সি.আই ওয়ান-সোর্স লিমিটেড এবং এ.বি.পি প্রাইভেট লিমিটেডের অধ্যক্ষ এবং নভেম্বর ২০০০ থেকেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সেন্ট্রাল বোর্ডের একজন নিদেশক রূপে রয়েছেন৷ এছাড়া উনি একটি নিজস্ব পরামর্শদায়ী কোম্পানী চালনা করেন, যার নাম হলো টেকনলজি নেটওয়ার্ক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড৷
more >>
|
|
ডঃ জয়তী ঘোষ
|
 |
|
ডঃ জয়তী ঘোষ জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (নিউ দিল্লী) অর্থনীতির প্রফেসর এবং বর্তমানে সেন্টার ফর ইকনমিক স্টাডিজ এন্ড প্ল্যানিং-এর অধ্যক্ষাও৷ ওঁর গবেষণার বিষয়বস্তু বহুবিধ, যেমন বিশ্বায়ন, আন্তর্জাতিক ব্যবসায় ও বিনিয়োগ, উন্নতশীল দেশগুলির জীবিকা ও অর্থোপার্জনের ঝোঁক, ম্যাক্রো-ইকনমিক নীতি, লিঙ্গভেদ ও প্রগতির সঙ্গে জড়িত বিষয়গুলি৷
more >>
|
|
ডঃ দীপক নায়ার
|
 |
|
ডঃ দীপক নায়ার জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, নিউ দিল্লীতে অর্থনীতির প্রফেসর৷ এর আগে উনি অর্থনীতি পড়িয়েছেন অক্সফোর্ড ও সাসেক্স বিশ্ববিদ্যালয়ে এবং কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট৷ কিছুদিন আগে অবধি উনি দিল্লী বিশ্ববিদ্যালয়ের উপকুলপতি ছিলেন৷
more >>
|
|
শ্রী নন্দন নীলকেনি
|
 |
|
ইনফোসিস টেকনলজি লিমিটেডের অন্যতম প্রতিষ্ঠাতা -- বর্তমানে এরই চীফ এক্সিকিউটিভ অফিসার৷ অতীতে ইনি এই সংস্থারই ম্যানেজিং ডিরেক্টর, প্রেসিডেন্ট এবং চীফ অপারেটিং অফিসার ছিলেন৷ শ্রী নীলকেনি ভারতের নাসকম বা ন্যাশনাল এসোশিয়েসন অব সফ্টওয়্যার এন্ড সার্ভিসের কোম্পানীজ-এর সহ-প্রতিষ্ঠাতা৷
more >>
|
|